আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে যাচ্ছে সচিবালয়
রাজধানীর শেরে বাংলা নগরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।রোববার (১৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনটি দেওয়া হয়।মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বৈঠকের সিদ্ধান্ত জানান।